Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি

ব্লুটুথ (Bluetooth)

ব্লুটুথ (Bluetooth): স্বল্প দূরত্বের (১০ মিটারের কাছাকাছি) ভেতর ডেটা আদান-প্রদানের জন্য বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি হল ব্লুটুথ।

বৈশিষ্ট্য (Characteristics):
১. ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে পিকোনেট বলে।
২. দুইটি পাশাপাশি পিকোনেট একটি সাধারণ স্লেভ নোডের মাধ্যমে যুক্ত হলে এই দুইটি পিকোনেটকে এক সাথে স্কাটারনেট বলে।
৩. ২.৪ গিগাহার্টস ফ্রিকোয়েন্সিতে সিগনাল আদান-প্রদান করে।
৪. ১০- ১০০ মিটারের মধ্যে তারবিহীন ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
৫. দেয়াল বা অন্যকোন বাধা ডেটা ট্রান্সমিশনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে না।
৬. এর ব্যান্ডউইথ 1 Mbps.
0
0
148
Written by Editorial Team 04 Jun, 2026

Discussion

Showing page 1 of 1