Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ডেটা কমিউনিকেশন মাধ্যম

টুইস্টেড পেয়ার ক্যাবল (Twisted-Pair Cable)

টুইস্টেড পেয়ার ক্যাবল (Twisted-Pair Cable): দুইটি সুষমভাবে পেঁচানো পরিবাহী (কপার/তামা) তারকে টুইস্টেড পেয়ার ক্যাবল বলে। তার দু’টিকে পৃথক রাখার জন্য মাজে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে।
ফ্রিকোয়েন্সি রেঞ্জ 5 MHz। এর ব্যান্ডউইথ 10 Mbps থেকে 1 Gbps।

টুইস্টেড পেয়ার ক্যাবল দুই প্রকার। যথা-
ক. আবরণহীন টুইস্টেড পেয়ার বা ইউটিপি (UTP- Unshielded Twisted Pair) এবং
খ. আবরণযুক্ত টুইস্টেড পেয়ার বা এসটিপি (STP- Shielded Twisted Pair)।

ক. আবরণহীন টুইস্টেড পেয়ার বা ইউটিপি (UTP- Unshielded Twisted Pair)): ইউটিপি ক্যাবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ারের সমষ্টি যা আবার প্লাস্টিক আবরণে মোড়ানো থাকে।
খ. আবরণযুক্ত টুইস্টেড পেয়ার বা এসটিপি (STP- Shielded Twisted Pair): এসটিপি ক্যাবলের বাইরে জ্যাকেট বা প্লাস্টিক আবরণ থাকে এবং প্রতিটি প্যাঁচানো জোড়া তারের মধ্যে একটি শিল্ড (Shield) বা শক্ত আবরণ থাকে যার ফলে EMI (Electro Magnetic Interference) বাধাগ্রস্ত হয়।
0
0
134
Written by Editorial Team 12 Mar, 2026

Discussion

Showing page 1 of 1