Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ডেটা কমিউনিকেশন মাধ্যম

ডেটা কমিউনিকেশন মাধ্যম কত প্রকার ও কী কী?

ডেটা কমিউনিকেশন মাধ্যম (Data Communication Medium): যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সমিশন বা স্থানান্তরিত হয় তাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলে।
ডেটা কমিউনিকেশন মাধ্যম দুই প্রকার। যথা-
ক. তার মাধ্যম (Wire Medium) এবং
খ. ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম (Wireless Medium)।

ক. তার মাধ্যম (Wire Medium): সাধারণত তামা বা কাচ দিয়ে তৈরি এক ধরণের মাধ্যম যার মধ্য দিয়ে ডেটা সিগন্যালগুলো উৎস থেকে গন্তব্যে গমন করতে পারে।
ব্যবহারের ধরনভেদে বিভিন্ন নেটওয়ার্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যাবল বা তার ব্যবহার করা হয়।

ক্যাবল মাধ্যমের প্রকারভেদ (Types of Cable Medium): নিম্নলিখিত বহুল ব্যবহৃত ক্যাবলগুলো হল-
১. কো-এক্সিয়াল ক্যাবল (Co-axial Cable),
২. টুইস্টেড পেয়ার ক্যাবল (Twisted-Pair Cable) এবং
৩. ফাইবার অপটিক ক্যাবল (Fiber Optic Cable)।

খ. ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম (Wireless Communication Medium): ডেটা আদানের ক্ষেত্রে কোন প্রকার তার ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে তড়িৎ চৌম্বকীয় সংকেত (Electromagnetic Signal) ব্যবহার করে যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলা হয়।

বিভিন্ন প্রকার ওয়ারলেস ট্রান্সমিশন মিডিয়া সম্পর্কে আলোচনা করা হল-
১. রেডিও ওয়েভ (Radio Wave),
২. মাইক্রোওয়েভ (Microwave) এবং
৩. ইনফ্রারেড (Infrared)।
0
0
189
Written by Editorial Team 20 Apr, 2026

Discussion

Showing page 1 of 1