Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ডেটা ট্রান্সমিশন মোড

প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার কী কী?

প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার। যথা-
১. ইউনিকাস্ট (Unicast),
২. ব্রডকাস্ট (Broadcast) এবং
৩. মাল্টিকাস্ট (Multicast)।

১. ইউনিকাস্ট (Unicast): যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান-প্রদান হয়ে থাকে; তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলা হয়।

২. ব্রডকাস্ট (Broadcast): এ ট্রান্সমিশন ব্যবস্থায় নেটওয়ার্কভুক্ত কোন প্রেরক কম্পিউটার হতে ডেটা ট্রান্সমিট হলে ওই নেটওয়ার্কভুক্ত সকল নোডই (প্রাপক) তা গ্রহণ করতে পারে।
উদাহরণ: রেডিও, টিভি ইত্যাদি।

৩. মাল্টিকাস্ট (Multicast): নেটওয়ার্কভুক্ত এটি এমন একটি ডেটা ট্রান্সমিশন পদ্ধতি যেখানে প্রেরক কম্পিউটার হতে ডেটা ট্রান্সমিট হলে তা গ্রুপভুক্ত কেবল অনুমোদিত নোড বা নোডসমূহই (প্রাপক) গ্রহণ করতে পারবে। নেটওয়ার্কভুক্ত যেকোনো নোডকে এ ব্যবস্থায় ডেটা গ্রহণ হতে বাদ দেয়া যায়।
উদাহরণ: টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং।
0
0
261
Written by Editorial Team 06 Mar, 2026

Discussion

Showing page 1 of 1