Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ডেটা ট্রান্সমিশন মোড

ডেটা ট্রান্সমিশন মোড (Data Transmission Mode) বলতে কী বোঝ? কত প্রকার কী কী?

ডেটা ট্রান্সমিশন মোড (Data Transmission Mode): কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশন এর সময় প্রেরক থেকে প্রাপকে ডেটা স্থানান্তরের ক্ষত্রে ডেটার প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড হিসেবে আখ্যায়িত করা হয়।

দিকের বৈশিষ্ট্যর ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোডকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। যথা-
ক. সিমপ্লেক্স (Simplex),
খ. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) এবং
গ. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)।

ক. সিমপ্লেক্স (Simplex): ডেটা স্থানান্তরের ক্ষত্রে ডেটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলা হয়।
উদাহরণ: রেডিও, টিভি ইত্যাদি।

খ. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex): এ পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা যায় তবে একই সময়ে তা সম্ভব নয়।
উদাহরণ: ওয়াকিটকি।

গ. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex): এ পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়।
এতে চার জোড়া টুইস্টেড ক্যাবল ব্যবহার করা হয় যার দুই জোড়া ডেটা গ্রহণ এবং দুই জোড়া ডেটা পাঠানোর কাজে ব্যবহৃত হয়।
উদাহরণ: টেলিফোন, মোবাইল ইত্যাদি।
0
0
337
Written by Editorial Team 12 Jun, 2026

Discussion

Showing page 1 of 1