Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ডেটা ট্রান্সমিশন মেথড

ডেটা ট্রান্সমিশন মেথড (Data Transmission Methods) কত প্রকার ও কী কী?

ডেটা ট্রান্সমিশন মেথড (Data Transmission Methods): বিট সিনক্রনাইজেশনের উপর ভিত্তি করে প্রেরক ডিভাইস থেকে প্রাপক ডিভাইসে ডেটা পাঠানোর পদ্ধতিকে ডেটাট্রান্সমিশন মেথড বলে।

প্রেরক ডিভাইস থেকে প্রাপক ডিভাইসেএক সাথে কত বিট ডেটা পাঠানো হচ্ছে তার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথড দুই প্রকার। যথা-
1. প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড (Parallel Data Transmission Method)এবং
2. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড (Serial Data Transmission Method)

01. প্যারালাল ট্রান্সমিশন মেথড (Parallel Data Transmission Method): যে ডেটাট্রান্সমিশন পদ্ধতিতে অনেকগুলো তার দিয়ে একসাথে অনেকগুলো বিট ডেটা পাঠান হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড বলে। এপদ্ধতিতে দূরত্ব বেশি হলে খরচ বেশি হয়।

02. সিরিয়াল ট্রান্সমিশন মেথড (Serial Data Transmission Method): যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে অনুক্রমে বিট বাই বিট ডেটা পাঠান হয় তাকে সিরিয়াল ডেটা ট্রন্সমিশন মেথড বলে। উৎস থেকে গন্তব্যের দূরত্ব বেশি হলে এ পদ্ধতি বেশি ব্যবহার করা হয়।
0
0
193
Written by Editorial Team 04 Jun, 2026

Discussion

Showing page 1 of 1