Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ব্যান্ডউইথ

ব্যান্ডউইথ (Bandwidth) কী?

ব্যান্ডউইথ (Bandwidth): একটি নির্দিষ্ট সময়ে কোন চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ হিসেবে পরিমাপ করা হয়। ডেটা ট্রান্সমিশন এর একককে bps (bit per second) এ হিসাব করা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা বিট স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ (Bandwidth) বলে। এটিকে বা বলা হয়।
ডায়াল-আপ ইন্টারনেট সার্ভিস হল কম ব্যান্ডউইথ কানেকশন। ব্রডব্যান্ড যেমন ডিএসএল, ক্যাবল এবং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস হল উচ্চ ব্যান্ডউইথ কানেকশন।

১ বিট= ১ বা ০, ৮ বিট= ১ বাইট/১ক্যারেক্টার, ১০২৪ বাইট= ১ কিলোবাইট, ১০২৪ কিলোবাইট= ১ মেগাবাইট, ১০২৪ মেগাবাইট= ১ গিগাবাইট, ১০২৪ গিগাবাইট= ১ টেরাবাইট,১০২৪ টেরাবাইট= ১ পেটাবাইট, ১০২৪ পেটাবাইট=১ এক্সাবাইট, ১০২৪ এক্সাবাইট= ১ জেটাবাইট, ১০২৪ জেটাবাইট= ১ ইয়োটাবাইট।
0
0
240
Written by Editorial Team 06 Mar, 2026

Discussion

Showing page 1 of 1