কমিউনিকেশন সিস্টেমের ধারণা (Concept of Communication System)
কমিউনিকেশন সিস্টেমের ধারণা (Concept of Communication System): এক পক্ষ হতে অন্য পক্ষ কোনো মাধ্যমের দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। কমিউনিকেশন হল মেসেজ প্রেরণ ও গ্রহণের ক্ষমতা।
গ্রহণকারী যদি বক্তার প্রতি কোনো ধরনের ফিডব্যাক দিতে ব্যর্থ হয় তবে সে কমিউনিকেশন বা যোগাযোগকে অকার্যকর ও অসম্পূর্ণ বলে গণ্য করা হয়।
ডেটা কমিউনিকেশনের উপাদান (Components of Data Communication): ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কের কার্যাবলী সাধারণত পাঁচটি অংশ বা উপাদানের সমন্বয়ে সম্পাদিত হয়। যথা-
ক. উৎস (Source),
খ. প্রেরক (Transmitter),
গ. ট্রান্সমিশন সিস্টেম বা মাধ্যম (Transmission System or Media),
ঘ. গ্রাহক (Receiver) এবং
ঙ. গন্তব্য (Destination)।
ক. উৎস (Source): ডেটা কমিউনিকেশনে উৎসের কাজ হচ্ছে ডেটা বা উপাত্ত তৈরি করা। উৎসের উদাহরণ হচ্ছে কম্পিউটার, টেলিফোন।
খ. প্রেরক (Transmitter): প্রেরকের কাজ হচ্ছে ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে প্রেরণের উপযোগী করে রূপান্তর করা এবং ডেটার নিরাপত্তা বিধানে প্রয়োজনে একে এনকোড (Encode) করা।
গ. ট্রান্সমিশন সিস্টেম বা মাধ্যম (Transmission System or Media): ট্রান্সমিশন সিস্টেম হতে পারে একটি সাধারণ ডেটা ক্যাবল বা তার, অথবা অত্যন্ত জটিল প্রকৃতির কোন নেটওয়ার্ক যা উৎস ও গন্তব্য ডিভাইসকে যুক্ত করেছে।
ঘ. গ্রাহক (Receiver): গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা এবং এ সিগন্যালকে গন্তব্য বা ডেসটিনেশন (Destination) ডিভাইসের বোধগম্য করে উপস্থাপন করা।
ঙ. গন্তব্য (Destination): ডেসটিনেশন ডিভাইস রিসিভার থেকে কাঙ্ক্ষিত ডেটা গ্রহণ করে থাকে। যেমন- কম্পিউটার।
উৎস এবং প্রেরক অংশকে একত্রে বলা হয় উৎস সিস্টেম (Source System) এবং
অপরদিকে প্রাপক এবং গন্তব্য অংশকে একত্রে বলা হয় গন্তব্য সিস্টেম (Destination System)।

Written by
Editorial Team
•
06 Mar, 2026