Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / বায়োইনফরমেটিক্স

বায়োইনফরমেটিক্স (Bioinformatics)

বায়োইনফরমেটিক্স (Bioinformatics): জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হল বায়োইনফরমেটিক্স। জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল (কম্পিউটেশনাল টেকনিক) ব্যবহার করে সমাধান করা হয়, তখন সেটাকে বলা হয় বায়োইনফরমেটিক্স। এক হিসেবে দেখা যায় প্রতি পনের মাসে ডাটাবেজে জৈব তথ্য দ্বিগুণ হচ্ছে।

উদ্দেশ্য:
1. জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুধাবন করা,
2. জীন বিষয়ক তথ্যানুসন্ধান করা,
3. স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া ব্যবহৃত হওয়ার কারণ অনুধাবন করা,
4. রোগ-বালাইয়ের কারণ হিসাবে জীনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আহরণ করা,
5. ঔষধের গুণাগুণ বিশ্লেষণ করা,
6. নতুন ঔষধ আবিষ্কারের প্রচেষ্টা করা।

বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে যে সব সফটওয়্যার টুলস বিশেষ ভাবে ব্যবহার করা হয় সেগুলো হল- Java, C#, C, C++, Python, R, SQL, Spread Sheet Analysis ইত্যাদি।
0
0
203
Written by Editorial Team 04 Jun, 2026

Discussion

Showing page 1 of 1