Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / টেলিমেডিসিন

টেলিমেডিসিন (Telemedicine)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে কোন ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্য সেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়।

টেলিমেডিসিন প্রযুক্তির মাধ্যমে একদেশে অবস্থান করে অন্য দেশের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করা যায়। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় এ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। বর্তমানে আমাদের দেশের নাগরিকগণ মোবাইল ফোনের মাধ্যমে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসকরে কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ নিতে পারেন। ফলে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের নিকট হতে টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারে। অনেক বেসরকারি হাসপাতালের রোগীরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে না গিয়েও টেলিমেডিসিন সেবার মাধ্যমে বিদেশী ডাক্তারদের চিকিৎসা পরামর্শ গ্রহণ করছেন।

বিশ্বের বড় বড় হাসপাতাল গুলো বর্তমানে Website এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছে। এক দেশের হাসপাতালে চিকিৎসকগণ ইন্টারনেটের মাধ্যমে অন্য দেশের হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করছে এবং নিজ দেশের জনগণের রোগ নিরাময়ে তা কাজে লাগাতে পারছে। ইলেকট্রনিক হেলথ রেকর্ড বা HER হল কোন রোগী বা জনগোষ্ঠীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্যের সমাবেশ।
0
0
153
Written by Editorial Team 20 Apr, 2026

Discussion

Showing page 1 of 1