Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / রোবট

রোবটের উপাদান (Different Parts of Robot)

(ক) কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligent): রোবটের উপাদানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রোগ্রামকৃত প্রসেসর যা মস্তিষ্কের মত কাজ করে।

(খ) মুভেবল বডি (Movable Body): কাজের প্রয়োজনে রোবটকে ৩৬০ডিগ্রী কোণে ঘুরানো যেতে পারে।

(গ) পাওয়ার সিস্টেম (Power System): যা দিয়ে রোবটকে চালনা করা হয়। এক্ষেত্রে লেড এসিড দিয়ে তৈরি এক প্রকার রিচার্জেবল ব্যাটারী ব্যবহার করা হয়।

(ঘ) অ্যাকচুয়েটর (Actuator): রোবটের হাত-পা অথবা বিশেষ ভাবে তৈরি কোন অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য তৈরি বিশেষ ব্যবস্থাকে অ্যাকচুয়েটর বলে।

(ঙ) অনুভূতি (Sensing): সেন্সরের মাধ্যমে রোবটে মানুষের মত অনুভূতি তৈরি করা হয়।

(চ) দৃষ্টি (Eye Sight): মানুষের চোখের ন্যায় রোবটের ক্যামেরা দিয়ে সামনের বা পিছনের দৃশ্য নেওয়া হয়।

(ছ) ম্যানিপিউলেশন (Manipulation): রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটির পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপিউলেমন।
0
0
123
Written by Editorial Team 06 Mar, 2026

Discussion

Showing page 1 of 1