Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / রোবট

রোবট (Robot)

রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করে তা সেভাবে কাজ করতে পারে অথবা এর কাজের ধরণ দেখে মনে হবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। রোবট অত্যন্ত দ্রুত গতিতে এবং ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে। রোবট অত্যন্ত নিখুঁত কর্মক্ষম একটি যন্ত্র।
রোবটবিজ্ঞান (Robotics): রোবটিক্স বা রোবটবিজ্ঞান হলো রোবট বা কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিদ্যা।

উদাহরণ: জাপানের মুরাতা কোম্পানির মুরাতা বয়, সনি কোম্পানির আইবো, হোন্ডা কোম্পানির আসিমো, ইত্যাদি রোবট গুলো মানুষের মত কাজ করতে পারে।
0
0
134
Written by Editorial Team 20 Apr, 2026

Discussion

Showing page 1 of 1