Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ডাটা

বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহের (Main Elements of Global Village) বর্ণনা কর।

বিশ্বগ্রাম ধারণার সাথে অনেক উপাদান ওতপ্রোতও ভাবে জড়িত। প্রধান উপাদানগুলো নিচে উল্লেখ করা হল-
ক) যোগাযোগ (Communication): ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ই-মেইল, অডিও-ভিডিও চ্যাটিং, এসএমএস, এমএমএস, টেলিকনফারেসিং, ভিডিও কনফারেসিং সোসাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে অতি দ্রুত যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়েছে।

খ) কর্মসংস্থান (Employment): গ্লোবাল আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলো যেমন ফ্রিল্যান্সর ডট কম, ওডেস্ক, ইল্যান্স, গুরু, ভিওয়ার্কার ইত্যাদি এর মাধ্যমে ঘরে বসে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করা যায়।

গ) শিক্ষা (Education): এখন ঘরে বসে বিদেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে পড়া যায় এবং সনদ পয়া যায়।

ঘ) স্বাস্থ্যসেবা ও চিকিৎসা (Health Care and Treatment): টেলিমেডিসিনের মাধ্যমে এখন বিদেশের বিখ্যাত ডাক্তারের পরামর্শ নেওয়া যায়।

ঙ) গবেষণা (Research): বৃহৎ কোনও গবেষণা প্রকল্পে আজকাল বিশ্বের বিভিন্ন দেশের নামকরা সব গবেষকরা একটি দলে মিলেমিশে কাজ করেন।

চ) অফিস (Office): তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ঘরই হল ভার্চুয়াল অফিস যেখানে থেকে অফিসের যাবতীয় কাজ করা যায়।

ছ) বাসস্থান (Residence): আধুনিক ইন্টারনেটের যুগে মানুষ একদেশে বসে অন্য দেশে ভার্চুয়ালই বিচরণ বা বসবাস করতে পারছেন।
জ) ব্যবসা-বাণিজ্য (Business): ই-কমার্সের মাধ্যমে এখন ঘরে বসেই বিশ্বের অন্য দেশের সাথে ব্যবসার কাজ সম্পন্ন করা যায়।

ঝ) সংবাদ (News): প্রতি মুহূর্তে বিশ্বে ঘটে চলা নানা ঘটনার সংবাদ এখন পাওয়া যায় মুহূর্তের মধ্যে।

ঞ) বিনোদন ও সামাজিক যোগাযোগ (Entertainment and Social Communication): বর্তমান ইন্টারনেট এক বিনোদনের বহুবিধ মাধ্যম। অনলাইন গেমিং সহ বিভিন্ন সোসাল মিডিয়া যেমন টুইটার, মাইস্পেস, ডিগ, ইউটিউব, ফ্লিকার ইত্যাদির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তকে যুক্ত করেছে এবং বিনোদনে জোরালো ভূমিকা রাখছে।

ঠ) সাংস্কৃতিক বিনিময় (Cultural Exchange): তথ্য প্রযুক্তির কল্যাণে আজ সারা বিশ্বকে একটি গ্রামে পরিণত করেছে। এক দেশের লোক অন্য দেশের সংস্কৃতির সাথে নিবিড়ভাবে যুক্ত হবার বিরল সুযোগ লাভ করছে।
0
0
193
Written by Editorial Team 20 Apr, 2026

Discussion

Showing page 1 of 1