Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ডাটা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT- Information and Communication Technology) বলতে কি বুঝ?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT- Information and Communication Technology): সঠিক সময়ে সঠিক তথ্য প্রাপ্তির উপর নির্ভর করে সেই তথ্য ব্যবহারের সার্থকতা। ফলে তথ্য প্রয়োজন মাফিক সংগ্রহ করতে এক্ষেত্রে প্রয়োজন উন্নত মাধ্যম ও যোগাযোগ ব্যবস্থা, আর যোগাযোগ ব্যবস্থা যদি কম্পিউটার নির্ভর হয় তাহলে তথ্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও এক স্থান থেকে অন্য স্থানে বিতরণ অত্যন্ত সহজভাবে করা যায়। সার্বিক ভাবে বলা যায়, কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, পরিবেশনের এবং বিনিময় ব্যবস্থাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT- Information and Communication Technology বলা হয় ।
0
0
215
Written by Editorial Team 06 Mar, 2026

Discussion

Showing page 1 of 1