Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ডাটা

তথ্য বা ইনফরমেশন (Information) কি?

তথ্য বা ইনফরমেশন (Information): ইনফরমেশন বা তথ্য হল প্রক্রিয়াকৃত ডাটা বা উপাত্ত, যা সুসংগঠিত ও সুস্পষ্ট অর্থ বহন করে। তাই সংক্ষেপে বলা যায়, প্রসেসিং পরবর্তী ডাটার অর্থবহ রূপকে ইনফরমেশন বলে।

অর্থাৎ, তথ্য মানে সুশৃঙ্খল ভাবে সাজানো ডেটা যা সহজবোধ্য, অর্থবহ, কার্যকর ও ব্যবহার যোগ্য। ডেটা ইনফরমেশনের উপর নির্ভর করে না কিন্তু ইনফরমেশন ডেটার উপর নির্ভর করে।

উদাহরণ: খুলনা, সুমন, ২০০০ এই তিনটি শব্দের প্রতিটি এক একটি ডাটা। এটিকে সুশৃঙ্খল ভাবে সাজালে তা একটি তথ্যে পরিণত হবে। যেমন-
২০০০ সাল থেকে সুমন খুলনায় বাস করে।

ফাইল (File): একই তথ্যগুলো কম্পিউটারের মেমোরিতে একটা নাম দিয়ে সংরক্ষণ করে রাখা হলে তাকে বলা হবে ফাইল।
0
0
153
Written by Editorial Team 12 Mar, 2026

Discussion

Showing page 1 of 1