Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ডাটা

বিভিন্ন প্রকার ডাটা (Data) এর বর্ণনা কর।

ডাটাকে প্রধানত ২ ভাগে ভাগ করা হয়েছে। যথা-
ক. ধ্রুবক (Constant): প্রোগ্রাম চলাকালীন যে ডাটার মান কখনো পরিবর্তন হয় না বা অপরিবর্তিত থাকে, তাকে ধ্রুবক ডাটা বলে।
খ. চলক (Variable): সাধারণ অর্থে যে ডাটার মান পরিবর্তিত হয়, তাকে চলক ডাটা বলে।

উভয় (ধ্রুবক ও চলক) ধরনের ডাটাকে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে। যথা-
১. সংখ্যাসূচক ডাটা (Numerical Data),
২. যুক্তিমূলক ডাটা (Logical Data)
৩. অসংখ্যাসূচক ডাটা (Non-Numerical Data) ।

১. সংখ্যাসূচক ডাটা (Numerical Data): যে ডাটার সংখ্যাগত বা গাণিতিক নির্দিষ্ট মান থাকে, তাকে নিউমেরিক বা সংখ্যাসূচক ডাটা বলে।
উদাহরণ: 10, 15, -7, -22 ইত্যাদি।

সংখ্যাসূচক ডাটাকে আবার ২ ভাগে ভাগ করা হয়। যথা-
ক) পূর্ণসংখ্যার ডাটা (Integer Number) এবং
খ) দশমিক যুক্ত ডাটা (Float Number)।

ক) পূর্ণসংখ্যার ডাটা (Integer Number): যে গাণিতিক সংখ্যার মধ্যে কোন দশমিক থাকে না তাকে পূর্ণসংখ্যা বলে।
উদাহরণ: 100, 17, 20, 33 ইত্যাদি।

খ) দশমিক যুক্ত ডাটা (Float Number): যে গাণিতিক সংখ্যার মধ্যে দশমিক থাকে তাকে দশমিক যুক্ত বা রিয়াল সংখ্যা বলে।
উদাহরণ: 0.5, 13.17, -20.5, -5.00 ইত্যাদি।

২. যুক্তিমূলক ডাটা (Logical Data): সত্য-মিথ্যা, হ্যাঁ-না, ছোট-বড় ইত্যাদি বিষয়গুলো নির্ধারণ করার জন্য যুক্তিমূলক ডাটা ব্যবহার করা হয়।
উদাহরণ: Turth-False, Yes-No, On-Off ইত্যাদি।

৩. অসংখ্যাসূচক ডাটা (Non-Numerical Data): যে সকল ডেটা কোন পরিমাণ বা সংখ্যা প্রকাশ করে না তাদেরকে অ-সংখ্যাসূচক ডাটা বলে।
উদাহরণ: অক্ষর বা শব্দ (A-Z, Suman, Suma, Ruma), বাক্য (I am a student.), ছবি, গ্রাফিক্স, অডিও, ভিডিও ইত্যাদি।

অসংখ্যাসূচক ডাটাকে আবার ৩ ভাগে ভাগ করা হয়। যথা-
১. অক্ষর ডাটা (Character Data),
২. স্ট্রিং (String) এবং
৩. অবজেক্ট ডাটা (Object Data)।

অ-সংখ্যাসূচক ডাটাকে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে। যথা-
১. অক্ষর ডাটা (Character Data): ইংরেজি বর্ণ বা বর্ণ সমন্বয়ে গঠিত বা অঙ্কের সমন্বয়ে লিখিত ডাটাকে ক্যারেকটার ডাটা বলে।
উদাহরণ: A-Z, Suman, Suma, Ruma ইত্যাদি।

২. স্ট্রিং (String): অনেকগুলো অক্ষর যুক্ত ডাটাকে স্ট্রিং ডাটা বলে।
উদাহরণ: I am a student.

৩. অবজেক্ট ডাটা (Object Data): অক্ষর ছাড়া বিচ্ছিন্ন ছবি, অডিও, ভিডিও যুক্ত ডাটাকে অবজেক্ট ডাটা বলে।

অবজেক্ট ডাটাকে আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে। যথা-
১। ছবি (Picture), ২। গ্রাফিক্স (Graphic), ৩। অডিও (Audio) এবং ৪। ভিডিও (Video)
0
0
168
Written by Editorial Team 06 Mar, 2026

Discussion

Showing page 1 of 1