Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ই-লার্নিং

ই-লার্নিং (E-Learning)

ইলেকট্রনিক শিক্ষা (Electronic Learning) ব্যবস্থাকে সংক্ষেপে ই-লার্নিং বলা হয়। এ ব্যবস্থায় একজন শিক্ষার্থী ক্লাসে সরাসরি উপস্থিত না থেকেও পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা অর্জন করতে পারে। দূরশিক্ষণ বা ডিসটেন্স লার্নিং এর সাহায্যে ঘরে বসে পড়াশুনা বা ডিগ্রী নেওয়া সম্ভবপর বিধায় শিক্ষার এ ক্ষেত্রে তথ্য প্রযুক্তি বিপ্লব এসেছে। ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইভ ক্লাসেও অংশ নেওয়া যায়। অনলাইন এডুকেশনে বিশ্বের যেকোনো স্থান হতে ইন্টারনেট সংযোগের মাধ্যমে ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করা বা সময়মত পরীক্ষাও দেওয়া যায় এ ব্যবস্থাকে ডিসটেন্স লার্নিং বা দূর শিক্ষণ বা ই-লার্নিং বলা হয়।
0
0
129
Written by Editorial Team 11 Mar, 2026

Discussion

Showing page 1 of 1