Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / রোবট

রোবটিক্স এর গুরুত্ব/ প্রয়োগ (Important of Robotics)

নিম্নে রোবটের ব্যবহারিক কিছু দিক আলোচনা করা হল-
1. শিল্প কারখানায় পণ্য উৎপাদন, প্যাকিং, পরিবহন ইত্যাদি কাজে রোবট ব্যবহার করা হচ্ছে।
2. যুদ্ধক্ষেত্রে সৈনিক হিসেবে, পাইলট/যুদ্ধযানে ড্রাইভারের বিকল্প হিসেবে রোবট ব্যবহার করা হচ্ছে।
3. ইলেকট্রনিক্স এর আইসি (IC) বানানোর কাজে রোবট ব্যবহার করা হচ্ছে।
4. কম্পিউটারের মাদারবোর্ড (Motherboard of Computer) ও বিভিন্ন বিসিবি বোর্ড (BCB Board) তৈরিতে রোবট ব্যবহার করা হচ্ছে।
5. চিকিৎসা ক্ষেত্রে সার্জারির (Surgery) কাজে রোবট ব্যবহার করা হচ্ছে।
6. বিভিন্ন বিপদজনক ও ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহার করা হচ্ছে।
7. বাসা-বাড়ীতে কাজের লোকের বিকল্প হিসাবে রোবট ব্যবহার করা হচ্ছে।
8. মহাকাশ গবেষণা (Space Recharge) এর কাজে রোবট ব্যবহার করা হচ্ছে।
9. ট্রাফিক ম্যান (Traffic Man) বা পুলিশের সহকারী হিসেবে রোবট ব্যবহার করা হচ্ছে।
10. শিক্ষা, গবেষণ ও বিনোদনের ক্ষেত্রে রোবট ব্যবহৃত হচ্ছে।
11. হোটেলগুলোতে ওয়েটারের বিকল্প হিসেবে রোবট ব্যবহৃত হচ্ছে।
0
0
158
Written by Editorial Team 13 Mar, 2026

Discussion

Showing page 1 of 1