Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ডাটা

গ্লোবাল ভিলেজের (Global Village) সুবিধা সমূহ কি কি?

গ্লোবাল ভিলেজের সুবিধা সমূহ (Advantages of Global Village) নিম্নরূপ:
1. সারা পৃথিবী মানুষের হাতের মুঠোয় এসেছে।
2. ক্লিক করে মুহূর্তেই যে কোন দেশের তথ্য জানা যায়।
3. মানুষের কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পেয়েছে।
4. সহজেই বিভিন্ন গবেষণার ফলাফল জানা যাচ্ছে।
5. বিশ্বের যে কোন প্রান্তে ই-মেইলের মাধ্যমে টেক্সট, অডিও এবং ভিডিও আদান-প্রদান করা যায়।
6. বিভিন্ন শিক্ষামূলক সাইট থেকে প্রয়োজনীয় তথ্য আহরণ করে জ্ঞানার্জন করা যায়।
7. অনলাইনে যেকোনো লাইব্রেরি থেকে বই পড়া যায় এবং ঘরে বসেই বিশ্বের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায়।
8. টেলিমেডিসিন (Telemedicine) পদ্ধতিতে পৃথিবীর যেকোনো প্রান্তে বসে বিশ্বের নামকরা চিকিৎসকদের চিকিৎসা সেবা পাওয়া যায়।
9. ই-কমার্স (E-Commerce) এর মাধ্যমে ঘরে বসেই পণ্য কেনা বেচা করা যায়।
10. ওয়েবপেজের মাধ্যমে ঘরে বসে নিমিষেই সারা পৃথিবীতে কোন বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়া যায়।
11. ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা যায়।
12. ঘরে বসেই অফিসের কাজ Teleconference এবং Video Conference এর মাধ্যমে সম্পাদন করা যায়।
13. স্মার্ট হোম প্রযুক্তি (Smart Home Technology) প্রযুক্তি ব্যবহার কে বাইরে থেকে ঘরের সকল জিনিসপত্র নিয়ন্ত্রণ করা যায়।
14. কোন জিনিস হারিয়ে বা চুরি হয়ে গেলে তা খুঁজে পাওয়া যায়।
15. সামাজিক যোগাযোগের মাধ্যম (Social Communication Media) এর সাহায্য খুব সহজেই বন্ধুদের সাথে যোগাযোগ করা যায় এবং হারিয়ে যাওয়া বন্ধুকেও খুঁজে পাওয়া যায়।
0
0
157
Written by Editorial Team 17 Mar, 2026

Discussion

Showing page 1 of 1