Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / ডাটা

বিশ্বগ্রাম (Global Village) কি?

বিশ্বগ্রাম (Global Village): গ্লোবাল (Global) শব্দের অর্থ হল বিশ্ব (World)। গ্লোবাল ভিলেজ অর্থ বিশ্বগ্রাম। গ্লোবাল ভিলেজ হল প্রযুক্তিনির্ভর একটি বিশ্ব যাতে অনেক দূরে অবস্থান করেও বিশ্বের সবদেশ সবজাতি একটি গ্রামের মতো সুবিধা পায়। সমগ্র বিশ্বকে বৈদ্যুতিক প্রযুক্তি দিয়ে পারস্পারিক সম্পর্কের ভিত্তিতে একত্রিত করার প্রক্রিয়াকে বিশ্বগ্রাম বলা হয়। মার্শাল ম্যাকলুহানের (Marshall McLuhan) দৃষ্টিতে এই একীভূত গোষ্ঠীর নামই হল বিশ্বপ্রাম (Global Village )।

মারশেল ম্যাকলুহান (Marshall McLuhan) কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক ছিলেন।
ম্যাকলুহান ১৯৬২ সালে এবং ১৯৬৪ সালে তার প্রকাশিত দুইটি গ্রন্থ The Guttenberg Galaxy: The Making of Typographic Man এবং Understanding Media: The Extensions of Man তে ইন্টারনেট আবিষ্কারের প্রায় ৩০ বছর পূর্বেই তিনি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের সম্পর্কে ধারণা দেন। তাঁকে ‘দি মিডিয়াম ইজ দি মেসেজ’ এবং ‘গ্লোবাল ভিলেজ’ ধারণার প্রবক্তা বা উদ্ভাবক হিসেবে আখ্যায়িত করা হয়।
0
0
156
Written by Editorial Team 13 Mar, 2026

Discussion

Showing page 1 of 1