Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে
- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: গীতাঞ্জলি
দয়া দিয়ে হবে গো মোর
জীবন ধুতে–
নইলে কি আর পারব তোমার
চরণ ছুঁতে।
তোমায় দিতে পূজার ডালি
বেড়িয়ে পড়ে সকল কালি,
পরান আমার পারি নে তাই
পায়ে থুতে।
এতদিন তো ছিল না মোর
কোনো ব্যথা,
সর্ব অঙ্গে মাখা ছিল
মলিনতা।
আজ ওই শুভ্র কোলের তরে
ব্যাকুল হৃদয় কেঁদে মরে
দিয়ো না গো, দিয়ো না আর
ধুলায় শুতে।
কলিকাতা, ২৪ জ্যৈষ্ঠ, ১৩১৭
Author
Sabyasachi Bairagi
Updated
12 Jun, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !