Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

কাঁচড়াপাড়াতে এক ছিল রাজপুত্তুর, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কাঁচড়াপাড়াতে এক ছিল রাজপুত্তুর

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: খাপছাড়া


কাঁচড়াপাড়াতে এক
ছিল রাজপুত্তুর,
রাজকন্যারে লিখে
পায় না সে উত্তর।
টিকিটের দাম দিয়ে
রাজ্য বিকাবে কি এ,
রেগেমেগে শেষকালে
বলে ওঠে–দুত্তোর!
ডাকবাবুটিকে দিল
মুখে ডালকুত্তোর।
0 Comments
174 Views

Author

Sabyasachi Bairagi

Updated

12 Jun, 2026

Discussion

Showing page 1 of 1